বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ- সভাপতি ; নূরুল আবছার ভূঁইয়া-সেক্রেটারি
/ ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ- সভাপতি ; নূরুল আবছার ভূঁইয়া-সেক্রেটারি

জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) : নাগরিক সংগঠন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (২০ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক অত্র জেলা কমিটির অনুমোদন প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির অনুমোদন প্রদান করেন। এ সময় আগামী ০৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশপ্রেমিক জনগোষ্ঠী গঠনের লক্ষে সংগঠনটির সর্বস্তরের জনশক্তি কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। নব ঘোষিত জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুল আবছার ভূঁইয়া জানান, দেশের সীমান্ত সুরক্ষার লক্ষে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ দেশদ্রোহী শক্তির বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বিনির্মানের লক্ষে সংগঠনের অত্র জেলা কমিটি নানামুখী কর্মসূচি পালন করবে, ইনশাআল্লাহ।

জানা যায়, গণমাধ্যম কর্মী মোহাম্মদ কেফায়েত উল্লাহ ও হাফেজ মাওলানা নূরুল আবছার ভূইয়া’কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করত: ১১ (এগারো) সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন : হানিফ হাওলাদার, এ এইচ রাশেদ ও আলী আশরাফ-সহ সভাপতি, শাহেদ হোসাইন রানা- যুগ্ম সম্পাদক, ইশতিয়াক হোসেন- সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ নুরুজ্জামান, মাওলানা শেখ বাহাউদ্দীন, আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page