বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্প-বংশালে নি‌হত-৩”
/ ১৮৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্প-বংশালে নি‌হত-৩”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। ভারতের বিভিন্ন স্থানেও অনুভূত হয়েছে কম্পনটি।

নিহত–আহত ও ক্ষয়ক্ষতি-

ভূমিকম্পে রাজধানীর বংশাল এলাকায় বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে তিনজন নি‌হত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থী আতঙ্কে দুই তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

ঢাবির এফ রহমান হলের বিভিন্ন রুমে ফাটল দেখা গেছে। ভূমিকম্পের পর সব হলের শিক্ষার্থীরা আতঙ্কে মাঠে নেমে আসে।

রাজধানীর ভাটারার মাদানী রোডের একটি বহুতল ভবনের প্রথম তলায় ফাটল সৃষ্টি হয়েছে। বাসিন্দারা ভবন থেকে বেরিয়ে আসায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এইদিকে
গাবতলীতে একটি ভবনের ছাদের অংশ ধসে পড়ে কয়েকজন গুরুতর আহত হন।
এছাড়া নিউ মার্কেটের সামনের একটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

উৎপত্তিস্থল ও মাত্রা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ
সংস্থা (USGS) জানায়—
ভূমিকম্পের মাত্রা: ৫.৫

উৎপত্তিস্থল: নরসিংদী জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে

গভীরতা: ১০ কিলোমিটার

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন—

ভূমিকম্পের মাত্রা: ৫.৭

উৎপত্তিস্থল: ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী

প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে

ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে বলে জানা গেছে, যা উদ্বেগ বাড়িয়েছে নগরবাসীর মধ্যে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page