মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
বিজির’র বিরুদ্ধে অপপ্রচার, নিন্দা ও প্রতিবাদ জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ
/ ১৬৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন

বিজির’র বিরুদ্ধে অপপ্রচার, নিন্দা ও প্রতিবাদ জানান সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ

খাগড়াছড়ি জেলা প্রতিদিনি:
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তায় নিয়োজিত বিজিবির বিরুদ্ধে মিথ্যা এবং, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।

আজ ২২ নভেম্বর শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের প্রধান সমন্বয়কারী মোস্তফা আল ইহযায।

বিবৃতিতে বলা হয়, গত ২১ নভেম্বর chtnews.com নামক ফেসবুক ভিত্তিক অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে ‘মাটিরাঙ্গার গোমতিতে কাচকাউ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির অবস্থান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন বিজিবি সদস্য অবস্থান নিয়েছে। যার ফলে স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। যা সম্পূর্ণ রূপে মিথ্যার ও ভিত্তিহীন।

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সার্বভৌমত্বশ সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক বলেন, দেশের সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ রোধ করার পাশাপাশিশ পার্বত্য চট্টগ্রামে বিরাজমান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও অন্য যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি কাজ করতে হয়। পার্বত্য চট্টগ্রামের উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে রক্ষায় এমন অপপ্রচার চালাচ্ছে chtnews.come নামক অবৈধ নিউজ পোটাল টি।
বিজিবি’র দৈনন্দিন কার্যক্রমকে বাধাগ্রস্থ করে চোরা চালান ও উগ্রপন্থী সশস্ত্রদের সহযোগিতার করার নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠন টি। chtnews.come এর সম্পাদক ও এর জড়িত সকল প্রতিনিধিরন শান্তির দাবি জানান এবং অনতিবিলম্বে নিউজ পোটালটি বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

বিজিবি পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় স্থানীয় জনসাধারণের নিয়মিত নিরাপত্তা ও শান্তি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে আস্থার প্রতীক হিসেবে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বিজিবির উপস্থিতি ও নিয়মিত কর্মকান্ডে সাধারণ মানুষ নির্বিঘ্নে, স্বাধীনভাবে এবং পাহাড়ী বাঙালী মিলেমিশে বসবাস করছে। কিন্তু উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গুলো প্রতিনিয়ত বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় পাহাড়ী ও বাঙালী জনগণ কে উগ্রপন্থীদের প্রতিহত করার এবং সবাইকে উগ্রবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page