মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজসেবার ইউনিয়ন কর্মীর মৃত্যু, সুপার ভাইজার গুরুতর আহত
/ ১৭০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সমাজসেবার ইউনিয়ন কর্মীর মৃত্যু, সুপার ভাইজার গুরুতর আহত

বিজয় রায়,রাণীশংকৈল
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল(৩৭) নামে সমাজসেবা অফিসের এক ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন।
নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দোহসহ ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।
তিনি রাণীশংকৈল উপজেলায় সমাজসেবা অফিসের নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনা খায়রুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয় তিনি সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায় ,
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেলে করে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান পিকআপ মাহাবুবের উপর দিলে চলে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম কে মৃত ঘোষণা করেন। এবং এঘটনায় একই অফিসের খায়রুল ইসলাম কে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।

রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম বলেন,আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই আমাদের এক সহকর্মী নিহত হয়েছে আরো একজন কে দিনাজপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার ডিউটি অফিসার সজিব বলেন,ঘাতক পিকাআপ কে আমরা থানায় নিয়ে এসেছি, তবে মামলা প্রক্রিয়াধীন।

বিজয় রায়
রাণীশংকৈল ঠাকুরগাঁও
০১৭১৮৬৯১৩১৬
৩০/১১/২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page