মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
/ ১৭৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মো মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর ।
গাজীপুরে প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। সোমবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। তারা আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচনকালীন নিরাপত্তা ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, গাজীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সামনে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কাজে গণমাধ্যমের সহযোগিতায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম। গাজীপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page