মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
আগামী ৬ ডিসেম্বর ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ-২৫
/ ২৫১ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

আগামী ৬ ডিসেম্বর ছাত্র-যুব ও নাগরিক সমাবেশ-২৫

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার

আদিতমারী-কালীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৬ ডিসেম্বর ২০২৫, শনিবার দুপুর ২টা আদিতমারী জি.এস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ। এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার, সামাজিক সচেতনতা ও তরুণদের দায়িত্বশীল ভূমিকা—এসব বিষয়ে আলোচনা করতে আয়োজনটি ঘিরে ইতিমধ্যে স্থানীয়দের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, যিনি লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের সদস্য সংসদ পদপ্রার্থী। আয়োজকরা জানান, তিনি এলাকার যুব সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমস্যা-সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

এ ছাড়া অনুষ্ঠানটির প্রধান বক্তা হিসেবে থাকবেন মোস্তাকুর রহমান জাহিদ, রাকসু ভিপি। সমাজ উন্নয়ন, তরুণদের ইতিবাচক অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানিয়েছে ফোরামের সদস্যরা।

আদিতমারী-কালীগঞ্জ উন্নয়ন ফোরাম জানায়, এলাকার প্রকৃত উন্নয়নের জন্য তরুণ সমাজের সচেতনতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থী, যুবক এবং নাগরিকদের একত্রিত করে সামাজিক সমস্যা, সম্ভাবনা ও সমাধানের পথ নিয়ে আলোচনা করাই সমাবেশের মূল উদ্দেশ্য।

স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা জানান, অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা, বসার ব্যবস্থা ও সাউন্ড সিস্টেমসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সমাবেশটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছে আদিতমারী-কালীগঞ্জ উন্নয়ন ফোরাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page