মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ!
/ ১৭১ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ!

মো:আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহম্মেদের বাসভবনে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জানের সদকা হিসেবে গরু জবাই করে এতিমখানা, হাফেজী মাদ্রাসা এবং অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
এ আয়োজন করেন মরহুম সৈয়দ আহম্মেদের সন্তান ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।
গোশত বিতরণের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় লেনিন বলেন, “সন্তান হিসেবে জনাব তারেক রহমানের যেমন তার মমতাময়ী মাকে প্রয়োজন, তেমনি কর্মী হিসেবে আমাদেরও অভিভাবক বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। দেশের এই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াই ১৮ কোটি মানুষের আশা-ভরসা। একজন সুস্থ খালেদা জিয়া পারেন সুস্থ গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিতে।” তিনি আরো বলেন,“এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি সর্বদা প্রস্তুত।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী এনামুল হক বিপন, যুবনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রইসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রনি, জিহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।###

তারিখ-০৩/১২/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page