মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ আটক-৩
/ ১৭২ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ আটক-৩

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক তৈরির সরঞ্জামসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্র জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
আজ ভোরে উপজেলার শাহাপুর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথবাহিনী বিশেষ অভিযান চালায়। অভিযানে শাহাপুর এলাকা থেকে একটি ৯ মি.মি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা এবং ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে যৌথবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম যথাযথ প্রক্রিয়ায় তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন জানান, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page