মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১
/ ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে কোদালিয়া এলাকা থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো: ইসহাক (৩৬) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) মোঃ রাকিবুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ শাহপরান এবং সঙ্গীয় ফোর্সসহ বাকশীমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসহাক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসহাকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি আরও জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page