মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে পথসভা গণসংযোগে এডভোকেট দীপেন দেওয়ান।
/ ২৯০ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

রাজস্থলীতে পথসভা গণসংযোগে এডভোকেট দীপেন দেওয়ান।

 

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

পাহাড়ের রাজনীতিতে প্রাণ ফিরছে: দীপেন দেওয়ানের গণসংযোগ উৎসবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ই ডিসেম্বর)  সকালে সাপ্তাহিক হাটে আগত সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান।
প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, “বিএনপি সরকার পুনর্গঠিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাঙামাটির মানুষ যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে শুধুই দুর্নীতি ও লুটপাট হয়েছে। পাহাড়ের মানুষ বঞ্চিত থেকেছে মৌলিক অধিকার থেকে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ করা হবে।
রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,দীপেন দেওয়ানের সহর্ধমনী মিসেস মৈত্রি চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সহ সভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি বাবুলআলী, নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়রযুগ্ন সম্পাদক আলী বাবর, যুগ্নসম্পাদক দেব জ্যোতি চাকমা,যুগ্ন সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন,জেলা জাসাসের সভাপতি কামাল আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল,সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,কৃষক দলের আহবায়ক বিষু সাহা,সাধারণ সম্পাদক সুমন খান, মহিলা সভানেত্রী প্রেমা তালুকদারর,অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা ও রাজস্থানী প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা, সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক ও কৃষকদলের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসা বক্তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি নতুন দিকনির্দেশনা, যা জনগণের ক্ষমতায়নের পথ উন্মুক্ত করবে।”

লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে রাজস্থলী বাজার,ইসলামপুর, বাঙ্গালহালিয়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ আগ্রহের সঙ্গে তারেক রহমানের ৩১ দফার বিষয়বস্তু শুনে ও লিফলেট গ্রহণ করেন।

কর্মসূচি শেষে দীপেন দেওয়ান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় দোকানপাট ও হাটের ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page