বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
/ ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি :

পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠায় এবং উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান।

অভিযানকালে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, নতুন পাড়ার এ-সেভেন সেভেন ইটভাটা, ৪নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকার এ ফাইভ ফাইভ ইটভাটাকে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি দিয়ে কাঁচা ইটগুলোকে নষ্ট করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান
বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা ইট উৎপাদন করে আসছিল। উচ্চ আদালতের নির্দেশে এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page