
>>>>ব্রেকিং নিউজ<<<<
“ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার রেশ কাটতে না কাটতেই আরও দুইজনের ওপর হামলা”
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।
“রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে দুর্বৃত্তরা তাদের ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওসমান হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ফেরার পথে ওই দুই সদস্য সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল (রাজউক কলেজ সংলগ্ন)-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।

