রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
/ ৩৪৩ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবুনাঈম রিপন:নরসিংদী।।
নরসিংদীর শিবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ইং উপলক্ষে,আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ: আব্দুর রহিম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য, রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর,সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান নইম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন, উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন মাও: মুফতি শেখ আব্দুল কাইয়ুম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page