বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
/ ২৮৮ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আব্বাস উদ্দিন ইকবাল
সাতকানিয়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন সেনাবাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সাতকানিয়া সেনা ক্যাম্পের উদ্যোগে উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান,সার্জেন্ট মাহফুজ আলম ও ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধী ফোরক মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচণ্ড শীতে যখন পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছিল,তখন সেনাবাহিনীর এ সহায়তা আমাদের মতো মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
ঢেমশা ইউনিয়নের বাসিন্দা মোঃ মিনহাজ উদ্দিন বলেন, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম সামাজিক দায়িত্ববোধকে আরও জোরদার করেছে।এতে সাধারণ মানুষের মাঝে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এলাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন,প্রতিবছর শীত মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতের প্রকোপ বেশি দেখা দেয়। বিশেষ করে শিশু,বৃদ্ধ ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।এ পরিস্থিতিতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page