বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
মিঠাপুকুরে ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও অসৌজন্যমূলক আচরণের দায়ে ২ যুবকের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা
/ ৪৮৭ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন

মিঠাপুকুরে ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও অসৌজন্যমূলক আচরণের দায়ে ২ যুবকের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা

শহিদুল ইসলাম রংপুর অফিস

আসন্ন ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলার অবৈধ ভোটকেন্দ্রে প্রবেশ ও দায়িত্ব রত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আটককৃত ২ জন হলেন- মিঠাপুকুর দূর্গাপুরের রুমান মিয়া ও শঠিবাড়ির রাশেদ মিয়া।

মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার পুলিশর অফিসার্স ইনচার্জ(ওসি) ফেরদৌস হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান (কামু) হেলিকপ্টার মার্কার পক্ষে ২ জন যুবক শঠিবাড়ি ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাঁধা দিলেও তারা দায়িত্বরত পুলিশের সাথে চরম অশোভন আচরন করেন।এরপর ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নেওয়ার চেষ্টা করেন।এ সময় দায়িত্বরত পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও কর্তব্যরত পুলিশ ২ জনকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন,নির্বাচন কেন্দ্রে অবৈধ প্রবেশ দায়িত্বরত নিরাপত্তা কর্মীর সাথে অসৌজন্য মূলক আচরণ করার দায়ে আটককৃত দুজনকেই ১০ (দশ) হাজার টাকা করে জরিমানা ও দুজনকেই অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page