বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
বেনজীর প্রধান থাকাকালে র‍্যাবে ব্যাপক অনিয় দুর্নীতি”
/ ৪০২ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

বেনজীর প্রধান থাকাকালে র‍্যাবে ব্যাপক অনিয় দুর্নীতি”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টাঃ সমগ্র বাংলাদেশ।

বেনজীর আহমেদ প্রধান থাকাকালে র‍্যাবে ব্যাপক অনিয়  দুর্নীতি: দুই কোটির সাঁজোয়া যান র‌্যাবে এলো ৬ কোটি টাকাতে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (RAB) সাঁজোয়া যান কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২০১৮ সালে নেওয়া ওই প্রকল্পে দরপত্রের নিয়ম ভঙ্গের পাশাপাশি নামসর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যান কেনার এ তথ্যগুলো পাওয়া যাচ্ছে।

র‍্যাবের প্রধান দায়িত্বে বেনজীর আহমেদ থাকাকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাঁজোয়া যান কেনায় ব্যাপক অনিয়ম পাওয়া গেছে।যা ২০১৮ সালে নেওয়া ওই প্রকল্পে দরপত্রের নিয়ম ভঙ্গের পাশাপাশি নামসর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যান কেনার এসব তথ্যগুলো পাওয়া যায়। এমনকি বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দামে নিয়ে আসা হয়েছে এসব নিরাপত্তা যান। যেখানে দেখা যাচ্ছে, বাজারদরের চেয়ে অন্তত ৩০০ শতাংশ বেশি অর্থ খরচ করা হয়েছে।

বিশেষ নিরাপত্তা অস্ত্র সংযুক্ত ২ কোটি টাকা মূল্যের একটি গাড়ি কেনা হয়েছে ৬ কোটি টাকায়।  র‍্যাবের সক্ষমতা বাড়াতে ১ হাজার ৩৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকার প্রকল্পটি নেওয়া হয়েছিল। ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের অধীনে ১ হাজার ৩৭৫টি বিভিন্ন ধরনের যানবাহন কেনার সিদ্ধান্ত হয়।

এর মধ্যে চারটি এপিসি(APC) দেশে পৌঁছে গেছে। আরও ৫০ লাখ টাকা বাড়িয়ে ফের ১০টি এপিসি কেনার আবেদন করা হয়েছে। হিসাব বলছে, এরই মধ্যে কেনা চারটি গাড়িতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে ১৬ কোটি টাকা। বাকি ২২টি সাড়ে ৬ কোটি টাকা করে কিনলে ক্ষতি হবে ৯৯ কোটি টাকা।

র‍্যাব সদরদপ্তর সূত্রে জানা গেছে, ২৬টি এপিসি প্রস্তাব করা হলেও প্রাথমিকভাবে চারটি কেনার সিদ্ধান্ত হয়। এপিসিগুলো কিনতে গত বছরের ১৩ ডিসেম্বর অর্থ ছাড়ের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাহেব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page