বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
ফলন কম’ আকাশছোঁয়া দাম
/ ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ২:২৪ অপরাহ্ন

ফলন কম’ আকাশছোঁয়া দাম

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমে উঠেছে লিচুর বাজার। রসাল লিচুতে ভরে উঠেছে শাহজাদপুর পৌরসভার ফল পট্রিতে। বেচাকেনা চলছে ভোর থেকে মধ্যরাত অবধি।যদিও বৈরী আবহাওয়ার কারণে লিচুর ফলন বেশ কম, আকারেও কিছুটা ছোট। তবে ফলন কম হওয়ার অজুহাতে দাম আকাশছোঁয়া। এদিকে লিচুর অস্বাভাবিক দামের কারণে হতাশা প্রকাশ করেছেন খোদ শাহজাদপুরের মানুষেরাই। তবে দামে ক্রেতারা অখুশি হলেও কৃষক ও ব্যবসায়ীরা বেশ খুশি। মনিরামপুর বাজারে ঘুরে দেখা গেছে, দিনাজপুরের লিচুর প্রতি এক হাজার বোম্বাই লিচু বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকায়। অন্যদিকে বেদানা লিচু ( আকারভেদে) বিক্রি হচ্ছে ৬ হাজার টাকা থেকে ১০ হাজার টাকায়। আর চায়না – থ্রি বিক্রি হচ্ছে ১২ হাজার থেকে ১৪ হাজার টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এবার অনাবৃষ্টি ও প্রচন্ড তাপপ্রবাহের কারণে লিচুর ফলন কম। ফলে বাজার শুরু থেকেই চড়া। চাহিদার থেকে ফলন কম হওয়ায় গতবারের চেয়ে জাতভেদে প্রতি হাজার লিচু ৫০০ থেকে ২ হাজার টাকা বেশি দাম রাখতে হচ্ছে। এবিষয়ে কৃষক বলেন, খারাপ আবহাওয়ার কারণে এ বছর লিচুর ফলন অন্যবারের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। চাহিদা থাকায় দাম বেশি। লিচু কিনতে এসে এসে মোঃ জাহাঙ্গীর মোল্লা বলেন, ছেলেমেয়েদের জন্য লিচু কিনতে এসে আক্কেলগুড়ুম অবস্থা। কারণ, ভালো লিচু কিনতে গেলে একহাজার টাকার নিচে হবে না। তাই অল্প কিছু লিচু নিয়ে বাড়ি ফিরছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page