শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
অতি ভারী বৃষ্টির এবং আবহাওয়ার চলমান পূর্বাভাস
/ ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

অতি ভারী বৃষ্টির এবং আবহাওয়ার চলমান পূর্বাভাস

স্বপন বাংলাদেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার
১৮ ই জুন ২০২৪

আজ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। গতকালও মোটামুটি এমন অবস্থা ছিল। আজ শুধু রাজধানী নয়, দেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে, আবার কোথাও আকাশ মেঘলা হয়ে আছে। এর সঙ্গে আবার তাপপ্রবাহও বইছে কোথাও কোথাও।
মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে। এর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বলেন, আগামী তিন দিন, তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে ওই বিভাগে আগামী এক সপ্তাহের বেশি সময় থেমে থেমে কমবেশি বৃষ্টি হতে পারে।

গত ৩০ মে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করেছে। তবে দেশের সর্বত্র বৃষ্টি শুরু হয়নি। বরং বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর ব্যতিক্রম ছিল সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ খুলনা বিভাগের প্রায় সব স্থানে এবং পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, রাজশাহী, গোপালগঞ্জ ও পাবনা জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তাপপ্রবাহ আগামীকালও থাকতে পারে। তবে এর বিস্তৃতি অনেকটা কমে আসতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।

আজ সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। বাতাস থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য অস্বস্তি কমছে না। আজ রাজধানীতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যায় আবহাওয়া অধিদপ্তর হতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page