শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
নেএকোনা জেলার পূর্বধলায় বাসের চাপায় অটোরিক্সা চালক নিহত, আহত ৩
/ ৪৪১ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

নেএকোনা জেলার পূর্বধলায় বাসের চাপায় অটোরিক্সা চালক নিহত, আহত ৩
(ডাঃএ,কে,আজাদ খান) (নেত্রকোনা বাংলাদেশ প্রতিনিধি)
প্রকাশ : ১৯ জুন ২০২৪

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল বুধবার সকালে বাসের চাপায় শাকিল মিয়া (১৭) নামের সিএনজিচালিত অটোরিক্সার চালক নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। শাকিল উপজেলা সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বধলা উপজেলার সেহলাগামী ডিলাক্স পরিবহনের একটি বাস বুধবার সকাল ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া এলাকায় বিপরীতমুখী সিএনজিচালিত একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়।

অটোরিক্সাটি মাছ আনতে ময়মনসিংহের গৌরিপুরে যাচ্ছিল। এতে অটোরিক্সাটি ধুমড়েমুছড়ে যায়। এ ঘটনায় অটোরিক্সাটি চালক শাকিল মিয়া, একই গ্রামের নিপেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে হালান চন্দ্র বর্মন (৪৫), নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে আরাধন চন্দ্র দাস (৪০) ও অজ্ঞাত যুবক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অটোরিক্সার চালক শাকিল মারা যান। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের চালক পালিয়ে গেছেন। অটোরিক্সা ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page