শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি মাছঘাটে বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে।
/ ৩৭১ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৫:০২ অপরাহ্ন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি মাছঘাটে বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে।

সাপটি আক্রমণ করতে এলে তাৎক্ষণিক আত্মরক্ষায় সাপটি মেরে ফেলেন স্থানীয়রা। গতকাল রোববার (২৩ জুন) দিবাগত রাত ২টায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি ঘাটে এ ঘটনা ঘটে।

 

মাছঘাটের দায়িত্বে থাকা থাকা আলাউদ্দিন ও মেহেরাজ বলেন, গতকাল রাত আনুমানিক দেড়টার সময় একটা লোক নদীর পাশ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। তখন রাসেলস ভাইপার সাপটি দেখতে পান। সাপটি তাকে আক্রমণ করতে এলে সাথে সাথে লোকটি চিৎকার চেঁচামেচি করে অনেক লোক জড়ো করে ফেলেন। তখন তারা সাপটিকে ঘিরে ফেলে এবং আক্রমণ করতে এলে মেরে ফেলে।

 

মিলন হোসেন নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, খুবেই দুঃখের সাথে বলতে হচ্ছে যে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপ তমরদ্দি মাছঘাটে এসেছে। বিভিন্ন খবরে এমনিতেই আমরা আতঙ্কিত হয়ে আছি। নিজ এলাকায় এই সাপটি দেখেও আমরা আতঙ্কিত।

 

এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসহ জেলার বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সন্দেহে বেশ কয়েকটি সাপ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সব মিলিয়ে উপকূলীয় জেলা নোয়াখালীর ৯ উপজেলায় বিষাক্ত সাপ রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page