রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
মণিরামপুরে ২৪ ঘন্টায় ২০ বার বন্ধ করা হচ্ছে বিদ্যুৎ,অতিষ্ঠ জনজীবন
/ ৩৬২ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন

মণিরামপুরে ২৪ ঘন্টায় ২০ বার বন্ধ করা হচ্ছে বিদ্যুৎ,অতিষ্ঠ জনজীবন

সাবিবর হাসান স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলার মণিরামপুর উপজেলা শহরজুড়ে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দিন নেই রাত নেই ২৪ ঘণ্টায় কম করে হলেও ২৪ বার লোডশেডিং করা হচ্ছে। একেতো ভ্যাপসা গরম, তার উপর ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনের পাশাপাশি রাতেও সমানতালে লোডশেডিং করা হচ্ছে। ফলে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ গরমে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে ভুগছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বার বার মণিরামপুর পল্লী বিদ্যুৎকে ফোন করলেও তারা ফোন রিসিভ করে না।কিন্তু আবারও দিনে রাতে মিলিয়ে ৪থেকে ৫ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। ২৪ ঘন্টায় বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে ২০ বার।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। অনেকেই বলছেন, ঘন ঘন বিদ্যুতের উঠানামার কারণে বেশি পরিমাণ ইউনিট কাটা হচ্ছে। এ বিষয়টিকে পল্লী বিদ্যুতের অদায়িত্বশীল আচরণ বলছেন গ্রাহকরা। গত শীত মৌসুমে মানুষজন অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করায় লোডশেডিং তেমন একটা ছিলো না। এখন গরম এসেছে। জলবায়ুর পরিবর্তনের কারণে গরম অন্য বছরের তুলনায় বাড়ছে। কিন্তু লোডশেডিং কমছে না। এর পেছনে ইজিবাইক ও অটোরিকশার চার্জ দেয়াকে দায়ী করছেন অনেকে। একদিকে গরম ও অন্যদিকে লোডশেডিং করায় অতিষ্ঠ হয়ে মানুষ বিকল্প উপায় হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন। এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ীরা এখন চার্জার ফ্যানের দামও বাড়িয়ে দিয়েছে।

এতে করে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।জানা যায়, দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে মণিরামপুর উপজেলা জুড়ে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসা-বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন গরমে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page