শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
পাঁচবিবিতে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
/ ৩৪৪ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

পাঁচবিবিতে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়ার ছোট যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক মাদ্রাসার শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। (০৫ জুলাই) শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওই মাদ্রাসার ছাত্র হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সাকিব ইসলাল (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২ টার দিকে উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলী ব্রীজের নীচে গোসলের জন্য তিন বন্ধু নদীতে নামে। গোসল শেষে দুই বন্ধু উপরে উঠে আসলেও নিখোঁজ সাকিব ইসলাম উঠে আসতে পারেনি। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের কারনে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। এসময় স্থানীয়া নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। নিখোঁজ সাকিব হাকিমপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী বলে জানাগেছে।

পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটানস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।আমাদের অভিযান পরিচালনা অবস্থায় ইতিমধ্যেই রাজশাহী ডুবুরি দলকে জানানো হলে তারা ঘটনার স্থলে পৌঁছা মাত্রই আমাদের সঙ্গে অভিযান পরিচালনা করতে থাকেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রের লাশ খুঁজে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page