শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
পাবনা এডওয়ার্ড কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
/ ৩৬৭ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৪:৫৯ পূর্বাহ্ন

পাবনা এডওয়ার্ড কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্বপন দাস : স্টাফ রিপোর্টার
১৩ ই জুলাই ২০২৪ খ্রীঃ

সরকারি চাকরিতে কোটা ২০১৮ সালের পরিপত্র বহাল ও সংস্কারের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এবার পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রায় এক ঘণ্টা এ অবরোধ চলে। এতে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা- ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে। কোটা না মেধা, মেধা মেধা। কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

এর আগে বেলা ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। কোটা ব্যবস্থা সংস্কারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কিছুক্ষণ ক্যাম্পাসেই বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা বলছেন- এই কোটার মাধ্যমে মূলত মুক্তিযোদ্ধাদেরই অসম্মান করা হচ্ছে। কারণ তারা পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্যে কারণে যুদ্ধ করেছিলেন। আজকে মেধার অবমূল্যায়নের মাধ্যমেই তাদের সেই অবদানকে হেয়পতিপন্ন করা হচ্ছে। আমরা কোটা সম্পূর্ণ বাতিল নয়, কোটার সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া হোক কিন্তু তাদের নাতি-পুতিরা কোটা পাবে এটা মেনে নেওয়া যায় না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page