শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
কয়রায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল প্রধান শিক্ষকের: দাফন সম্পন্ন
/ ২৪৭ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

কয়রায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল প্রধান শিক্ষকের: দাফন সম্পন্ন

বাংলাদেশ প্রতিনিধি:

খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জমিজমা নিয়ে বিরোধে পি‌টি‌য়ে আহত করা কয়রা ম‌দিনাবাদ সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক এসএম রেজাউল ক‌রিম চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন। রোববার (১১ আগস্ট) রাত সা‌ড়ে নয়টার দি‌কে দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‌নিহ‌তের পারিবারিক সুত্রে জানা যায়, প্রধান শিক্ষক রেজাউল ক‌রি‌মের সাথে তাহার চাচা‌তো ভাইদের জ‌মি সংক্রান্ত বিষ‌য় নিয়ে দীর্ঘ‌দি‌ন ধরে বি‌রোধ চ‌লে আস‌ছিল। গত ৫ আগস্ট বি‌কে‌লে শেখ হা‌সিনা সরকার পত‌নের পর সারা দে‌শে উত্তেজনা দেখা দেয়। ওই সময় বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে বা‌ড়ির পা‌শের এক‌টি কালভা‌র্টের উপ‌রে ‌মোবাইলে কথা চলাকালীন পূর্ব শত্রুতার জের ধ‌রে তাকে আক‌স্মিক শাবল দি‌য়ে আঘাত ক‌রে তার চাচা‌তো ভাই লিটন। এতে মাথা ফে‌টে গে‌লে তি‌নি মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়ে গেলে লিটনের সহযোগী লোকজন শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে কিল, ঘু‌ষি ও লা‌থি দেয়। আহতবস্থায় স্থানীয়রা তু‌লে কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হ‌লে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট রা‌তে তি‌নি মৃত্যুবরন ক‌রেন।

পারিবারিক সুত্রে আরোও জানা যায়, পু‌লি‌শের সুরতহাল রি‌পোর্ট জ‌টিলতায় ময়নাতদ‌ন্তে সমস‌্যা হয়। এজন‌্য বাড়ি‌তে নি‌য়ে আস‌তে পা‌রিনি। প‌রবর্তী‌তে অ‌নেক ক‌ষ্টে ১১ আগষ্ট ময়নাতদন্ত ক‌রে সন্ধ‌্যায় কয়রার বা‌ড়ি‌তে পৌছাই। মামলার প্রস্তু‌তি চল‌ছে। হত‌্যার বিচা‌রের দা‌বি জানান তারা ।

কয়রা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ব‌লেন, বিষয়‌টি আমরা জে‌নে‌ছি। ওই সময় পু‌লি‌শের কার্যক্রম ছিল না। নিহতের প‌রিবা‌রের সা‌থে কথা হ‌য়ে‌ছে। অভিযোগ বা মামলা দি‌লে আইনানুগ ব্যবস্থা নেয়া হ‌বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page