শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
সাতক্ষীরার আশাশুনি খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
/ ২২৮ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনি খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার শাখার বিভিন্ন সংগঠনের আয়োজনে শনিবার বিকালে আশাশুনি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের প্রধান সমস্বয়ক আইনুল ইসলাম নান্টা, আশাশুনি উপজেলার বিএনপির আহবায়ক আছিফুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড.কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সভাপতি আহসান কাদীর স্বপ্ন,
জেলা ছাত্র দলের সভাপতি শরিফুজ্জামান সজীব, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল আহসান,সদস্য সচিব জাকির হোসেন বাবু,পৌর বিএনপির আহবায়ক মাছুম বিল্লাহ শাহীন,রহমান, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page