শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
শিক্ষার্থীদের চাপের মুখে মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ
/ ২১০ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫:২০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের চাপের মুখে মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার: স্বপন

শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে আতিয়া ফেরদৌস কাকলী উপজেলা পরিষদ কার্যালয়ে গেলে শিক্ষার্থীরা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিলে শিক্ষার্থী সেখানে গিয়ে তার পদত্যাগ দাবি করেন। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হন। শিক্ষার্থীদের দাবির মুখে এক পর্যায়ে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি লিখিত পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।

আন্দোলনকারীরা জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী পৌর শহরের রেলগেটে আওয়ামী লীগের নেতাকর্মীদেও সঙ্গে অবস্থান নিয়ে নারী শিক্ষার্থীদের মোবাইল কেড়ে নেওয়াসহ হয়রানি করেন। তার এ পদে থাকার কোনো যোগ্যতা নেই। তাই শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি জানিয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের পদত্যাগ পত্র পেয়েছি। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page