শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
মঙ্গলবার থেকে চলাচল শুরু হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
/ ২২৮ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

মঙ্গলবার থেকে চলাচল শুরু হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন

স্টাফ প্রতিনিধি: স্বপন

গতকাল মঙ্গলবার হতে চলাচল শুরু হয়েছে বুড়িমারী এক্সপ্রেস। সোমবার (১৯ আগস্ট) লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই বুড়িমারী এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। ১৫ ও ১৬ আগস্ট পশ্চিমাঞ্চল রেলের পাকশী ও লালমনিরহাট বিভাগের ৫৬টি আন্তঃনগর ট্রেনের মধ্যে বুড়িমারী ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বাদে অন্যান্য ট্রেন চালু হয়। লোকোমোটিভ স্বল্পতা ও স্পেয়ার রেক না থাকায় ৮০৯-৮১০ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

লোকোমোটিভ ও রেক সংকট নিরসন হওয়ায় ২০ আগস্ট থেকে এ ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটি সময় সুচি সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাত ৯টা ১০ মিনিটে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন মাস্টার মাধ্যমে জানা যায়, ২০ আগস্ট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চলাচলের নিদের্শনা তাদের কে জানানো হয়েছে। বুড়িমারী এক্সপ্রেস ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে ঈশ্বরদী বাইপাস স্টেশনে দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবিরতি হয়। লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে ঈশ্বরদী বাইপাস স্টেশনে কোন যাত্রা বিরতি নেই।

পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ২০ আগস্ট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ যথাসময়ে ট্রেন চলাচল শুরু হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page