শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
ব্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সীর উদ্যোগে দেবিদ্বারে ত্রাণ বিতরন
/ ৩৫১ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

ব্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সীর উদ্যোগে দেবিদ্বারে ত্রাণ বিতরন

সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে কুমিল্লার তীরবর্তী উপজেলা গুলোতে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

গোমতী নদীর পানি বেড়ে দেবিদ্বার উপজেলা রক্ষা বাঁধে ছুঁই ছুঁই করছে। বাঁধটি ভেঙে গেলে দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হবে। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে মানুষের দিন কাটছে। নদী তীরবর্তী বন্যার্ত মানুষের জন্য দেবিদ্বার পৌরসভায় ৪৫০ প্যাকেট ও ফতেহাবাদ ইউনিয়নে ৩৫০ প্যাকেট শুকনা খাবার নিয়ে পাশে দাড়িয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক ২ বারের ও ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তাহার সুযোগ্য পুত্র কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সী।

আজ শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলা পৌরসভা ২নং ও ৪নং ওয়ার্ডে এবং বিকালে ফতেহাবাদ ইউনিয়ন ও জাফরগন্জ ইউনিয়নে বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সমগ্রী বিতরণ করেন আলহাজ্ব ইন্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষ থেকে ওনার সুযোগ্য সন্তান জনাব ব্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সি। রিজভিউল আহসান মুন্সি বলেন আমার বাবা দেবিদ্বার উপজেলা সাবেক ৪ বারের এমপি নির্বাচিত হয়েছে। তিনি সবসময় দেবিদ্বার মানুষের পাশে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে পাশে ছিলেন। গত ১৫ বছর স্বৈরাচার সরকারের সময়েও অনেক বাধাবিপত্তির মধ্যে দিয়েও মানুষের সেবা করে গেছেন।

২০০৪ সালের দেবিদ্বার উপজেলা বড়-আলমপুর গ্রামের অবদার বেড়িবাঁধ ভাঙ্গার পরও বন্যার্ত মানুষের পাশে ছিলেন আজও ২০২৪ এর নদী তীরবর্তী মানুষের পাশে এসে দাড়িছেন। আজকে এই নদী তীরবর্তী বন্যা মানুষের জন্য শুকনা খাবার হিসেবে মুড়ি, চিড়া, গুড় এর ব্যবস্থা করেছি। আমরা পরিবার জনগণের পক্ষে সবসময় এই উপজেলার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব শাহজাহান মোল্লা,উপজেলা বিএনপির সদস্য সচিব মো: নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসার সুলতান আহমেদ কবির, দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সুদন ডিলার,কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম,ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সালাউদ্দিন রুহুল,দেবিদ্বার উপজেলা যুবদলের আহবায়ক আবদুর রহমান,দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,পৌর বিএনপি আহবায়ক নজরুল ইসলাম, আব্দুর রহিম, সদস্য সচিব-পৌর বিএনপি, রবিউল আউয়াল সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, দেবিদ্বার পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু,দেবিদ্বারে উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক বাছির সামিউন, দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রাজ, মো: হারুনর রশীদ মাস্টার, সভাপতি ২নং ওয়ার্ড বিএনপি,মফিজুল ইসলাম কেনু খাঁন, রাজীব হোসেন যুগ্ম আহবায়ক,পৌর সেচ্ছাসেবক দল,জহিরুল ইসলাম,যুগ্ম আহবায়ক, পৌর সেচ্ছাসেবক দল, মো: ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক, ২ নং ওয়ার্ড বিএনপি), মো: দুলাল আহমেদ, সাবেক ছাত্র নেতা কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজ), সাইফুল ইসলাম, মো: শুভ ( সভাপতি ২নং ওয়ার্ড ছাত্রদল) আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এলাকাবাসী জানান, আমরা এর আগে এমন বন্যা দেখিনি। আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি।নদী তীরবর্তী মানুষ গুলো এই দুর্যোগকালীন সময়ে খাবার পেয়ে অনেক খুশি ও সন্তোষ প্রকাশ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page