শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি
/ ১৪৫ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রবিবার সকালে কালীগঞ্জে কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সহ সমন্বয়ক ইমরান হোসেন বাবলা,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী, নাসির উদ্দীন,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের
১০ শ্রেনীর শিক্ষার্থী মনিরুল ইসলাম, আজমাইন, ফয়সাল আহমেদ সহ আরো অনেকে।

বক্তরা বলেন, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি,প্রশ্ন ফি,ফরম ফিল আপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে।শিক্ষার্থীদের মারধর করা ও তাদের মতামতকে প্রাধান্য না দিয়ে সবসময় হুমকি দেয়।মেয়েদের কমন রুমে সিসি ক্যামেরা স্থাপন করে গোপনে মোবাইলে মনিটারিং করে এবং স্কুলে তার অফিসে থাকা কালিন সময় মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে। সবদিক বিবেচনা করে শিক্ষার মান বজায় রাখতে আমাদের সন্তানের ভবিষত বিনির্মানে প্রধান শিক্ষক হযরত আলির পদত্যাগের একদফা দাবীতে সুশীল সমাজ,এলাকাবাসী, অভিভাবকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছি অবলম্ব্বে এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page