শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
/ ২২২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১:৫৮ অপরাহ্ন

সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আবুজাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ড. শিহাবউদ্দীনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বৈষম্য শিক্ষার্থী ও কলেজের শিক্ষক- কর্মচারীরা।
রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজের সামনের সাতক্ষীরা-যশোর মহাসড়কে কলেরজের উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের শিক্ষক বিএম ইউনুছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে প্রভাবখাটিয়ে কলেজের নানা অনিয়ম ও দুনীতি করে কলেজের টাকা পকেট ভরেছে। অধ্যক্ষ হাতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা চরম বৈষম্য শিকার।
২০২২ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ড. মোঃ শিহাবুদ্দিন প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

চরম অনিয়ম-বিশৃংখলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করেন। সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাত করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছে।

তাছাড়া তিনি বর্তমানে প্রায় একমাস যাবৎ কলেজে না এসে কলেজেকে চরম বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছেন। কলেজের শিক্ষক কর্মচারীদের ৯০ মাস বেতন বকেয়া বন্ধ রয়েছে। কলেজের কোনো সভাপতি ও অধ্যক্ষ এখনো পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। কলেজে অনিয়ম ও দুনীতি করে তারা নিজেদের আখিরাত গুচাচ্চে।

বক্তারা আরও বলেন, এর আগে গত ১৯ আগস্ট অধ্যক্ষ ড. শিহাব উদ্দীনের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারিবৃন্দের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র কলেজের বর্তমান সভাপতি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে পেশ করা হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি তিনি সেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে এর থেকে বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো। তবে এ বিষয়ে কলেজের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুন কান্তি সানা, মো. মনিরুজ্জামান, আরিফ হোসেন, মো. সিরাজুল ইসলাম, সফিউর রহমান, মো. আরিফ হোসেন, কাশেম আলী গাজী, শেখ আব্দুল ওয়াদুদ, ড. আব্দুল আজিজ, প্রভাষক আজিম খান শুভ, সৈয়দা সুলতানা শীলা, কলেজেহর ছাত্র হাসানুল বান্না, খালিদ বিন ওয়ালিদ, নাফিস হোসেন প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page