শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
চকরিয়া-পেকুয়ার সাবেক দুই এমপি-মেয়রসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা।
/ ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৮:১৩ পূর্বাহ্ন

চকরিয়া-পেকুয়ার সাবেক দুই এমপি-মেয়রসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা।
স্টাপ রিপোর্টার( চকরিয়া -কক্সবাজার)
২৯ আগস্ট, ২০২৪

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী।
বুধবার (২৮ আগস্ট) চকরিয়ার ফাঁসিয়াখালীর আলী হায়দার বাদী হয়ে সিনিয়র জুড়িশিয়াল আদালতে নালিশি মামলাটি করেন।
ঘটনার ১৬ বছর পর দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য জাফর আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, চকরিয়া পৌর সভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন, বদিউল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচিরসহ ৩৯ জনের নাম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট মিফতা উদ্দিন আহমদ। তিনি বলেন, অভিযোগটি আদালত আমলে নিয়ে পিআইবিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদী আরজিতে উল্লেখ করেন, উপজেলার চরণদ্বীপ মৌজার ২০০ একর চিংড়ি ঘেরে সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে ২০০৯ সালের ১ জানুয়ারি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চিংড়ি ঘেরে লুটপাট চালানো হয়। মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক জানান, যে সময় ঘটনা দেখানো হয়েছে ওই সময়ের আগে পরে তিনি চকরিয়াই যাননি বলে জানান, ঘটনাও জানেন না। শুধুমাত্র হয়রানি ও সম্মান ক্ষুন্ন করতে আমাকে জড়ানো হয়েছে।এদিকে সাবেক মেয়র আলমগীর চৌধুরী বলেন, আমার জীবনে কোন দিন কোন ধরনের অপরাধে জড়ায়নি। তবুও হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page