শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 
/ ১২১ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৩:২১ অপরাহ্ন

কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

নিজস্ব সংবাদদাতাঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের
নতুন বাজার কার্গোর নিচ এলাকায়  ৬ বছরের এক শিশুকে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে ।
শুক্রবার (৩০ আগস্ট)  দুপুর ২ টায় এই ঘটনা ঘটে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। তিনি জানান, নতুন বাজার কার্গো এলাকার মো: আবুল খায়ের এর ছেলে  মোঃ মানিক(২৮)  একই এলাকার  ৬ বছরের এক  শিশুকে  তার বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ব্যাপারে শিশুটির পরিবারের পক্ষ হতে আমাকে জানানো হলে আমি ঘটনাস্থলে ছুটে যায় এবং এর সত্যতা খুজেঁ পাই।

এদিকে ধর্ষণের কারনে আহত হওয়ায় শিশুটিকে চিকিৎসার জন্য শুক্রবার বিকাল ৪ টায়  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   নেয়া হলে পরে উন্নত পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে এটা ধর্ষণের ঘটনা। তবে উন্নত পরীক্ষার জন্য আমরা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

কাপ্তাই থানার ওসি ( তদন্ত) দেবাশীষ সানা জানান, ঘটনা শুনার পর পুলিশ ফোর্স উপজেলা সদর  হাসপাতালে যান। শিশুটিকে হাসপাতাল হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ভিকটিম এর পরিবারের পক্ষ হতে থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ঘটনার পর হতে ধর্ষক পলাতক রয়েছে বলে জানায় এলকাবাসী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page