শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জুড়ী সীমান্তে ১৬ বছর বয়সী শিশুর নিহতের খবর
/ ২১৭ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জুড়ী সীমান্তে ১৬ বছর বয়সী শিশুর নিহতের খবর

আব্দুর রকিব সোহেল, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্বর্ণা দাসের (১৬) লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চালতাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটলেও একদিন পর সোমবার সন্ধ্যায় ঘটনাটি জানা যায়।

নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী পৌরসভার কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা তখন অষ্টম শ্রেণিতে পড়ত।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, তার বড় ছেলে ভারতের ত্রিপুরায় থাকে। তাকে দেখতে রোববার সন্ধ্যায় স্থানীয় দুই দালালের সহায়তায় স্বর্ণা ও তার মা অবৈধভাবে লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। রাত ৯টার দিকে তারা ভারতীয় কাঁটাতারের বেড়ার কাছে এলে বিএসএফ সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই স্বর্ণা মারা যায়, তবে ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যান।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল ওই বাড়িতে এসে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, মঙ্গলবার বিকেলে চালতাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ স্বর্ণার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে স্বর্ণার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page