বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
বিডি ক্লিন সাতক্ষীরার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন
/ ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

বিডি ক্লিন সাতক্ষীরার সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্ট:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
বিডি ক্লিন সাতক্ষীরা আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলার সমন্বয়ক অর্পণ বসুর সভাপতিত্বে
এই কর্মসূচির উদ্বোধন করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

তিনি বলেন, গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন ছেড়ে দেয়, বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে, বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

বিডি ক্লিন সাতক্ষীরা জেলার সমন্বয়ক অর্পণ বসু বলেন, সাতক্ষীরায় বিডি ক্লিনের আয়োজনে আমরা আজ এই স্কুলে বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেছি। আমাদের এই কার্যক্রম বিভিন্ন স্কুল-কলেজে সপ্তাহব্যাপী চলমান থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক সালেহা জান্নাত, উপ সমন্বয়ক লজিস্টিকস জামিলা উলফাতুন্নেসা, উপ সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া
ওয়াসিউল ইসলাম, ওয়েলকাম মনিটর, ইসরাত জেরিন আফরিন, মনিটর উম্মে জাকিয়া, মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরার সদস্য আতিকুর রহমান আসিফ, রিফাত আহমেদ, শাহারিয়ার আনজুম সিফাত, দেলোয়ার হুসেন, মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুহাম্মদ নাহিদ পারভেজ, নুসরাত জাহান জিনিয়া, নাঈমুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল, জান্নাতুল ফেরদৌস, ইসরাত জাহান ফারিহা, সামিউল ইসলাম, আফসানা মিমি, ফাতিন আহমেদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page