
শ্রীমঙ্গলে ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাজাহানের অপকর্মে অতিষ্ট সাধারণ মানুষ
আব্দুর রকিব সোহেল, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ট্রাক শ্রমিক ইউনিয়নের (২৪০৩) এর সেক্রেটারি শাজাহানের অপকর্মে অতিষ্ট শ্রীমঙ্গল এর সর্বমহলের মানুষ। এমনই কিছু পোস্টারে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন ভবনের দেয়ালে ছেয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফেসবুক ব্যবহারকারী এই তথ্য তুলে ধরেন 24hrstv মৌলভীবাজার প্রতিনিধির মেসেঞ্জারের ইনবক্সে।
দেয়ালের পোস্টারের তথ্যানুযায়ী শ্রীমঙ্গল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি শাজাহানের অপকর্মে শহরবাসী অতিষ্ঠ। উনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরা হয়েছে এই সকল দেয়াল পোস্টারে যার হুবুহু নিচে তুলে ধরা হলো:
“১. সে কাউকে তুয়াক্কা না করে ট্রাক স্ট্যান্ডে দিনে রাতে জোয়ার আসর বসিয়ে প্রতিদিন চার থেজে পাঁচ হাজার টাকা মুনাফা নিত, যাহা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা।
২. সে গরু চুরি, দোকান ও ওয়ার্কশপের মালামাল চোরদের গডফাদার, সেখান থেকে প্রতি সপ্তাহের
মোটা অংকের সপ্তাহি।
৩. জায়গা দখলের কাজেও লিপ্ত থাকতেন সবসময়। বিগত সময়ের এমপি মন্ত্রীর ধাপট খাটিয়ে তার ভাগিনা সুহেলকে দিয়ে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে তুলতেন মাশোয়ারা।
৪. শাজাহান এর কাছে কয়েকটি কঠেজের সাথে সখ্যতা রেখে তাতে নারী সাপ্লাইয়ের ডিলারসিপটাও অত্যান্ত দায়িত্বের সাথে করেন তিনি । সেখান থেকে অবৈধভাবে আয় করতেন লক্ষ লক্ষ টাকা।
৫. ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে শ্রীমঙ্গল চৌমুহনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারি ছাত্র ছাত্রীদের উপর হামলাও
করেছিলেন অতর্কিতভাবে।
৮. শহরের অনেকগুলো দোকান থেকে প্রতি মাসে নিতেন চাঁদা। চাঁদা না দিলে উনার গুন্ডাবাহিনী দিয়ে আক্রমন করাতেন, এমনকি নিজেও আক্রমন করেছেন অনেককে।
৯। দলীয় ক্ষমতায় দাপট দেখিয়ে গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে শ্রীমঙ্গলের পূর্বাশা আ/এ আয়োজিত বি এন পি’র ইফতার মাহফিলে ভাংচুর করে ও বালি চিটিয়ে নষ্ঠ করেন কয়েক হাজার রোজাদারদের সামনে থাকা ইফতার।
১০. এমপি মন্ত্রীর ধাপট দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে স্টেন্ডে বানিজ্য মেলা বসিয়ে ব্যাবসায়িদেরকে ক্ষতিগ্রস্থ করেন বিষমভাবে।
তার এহেন আচরনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন বেকায়দায় ফেলেন। যার ফলে এখনো তার ভয়ে কে মুখ খুলতে সাহস পাচ্ছেনা ৷
এসব অবৈধ অর্থ দিয়ে উনার ও উনার আত্বীয়দের নামে কিনেছেন পাচ ছয়টা গাড়ি, নামে বেনামে।
এই শাজাহানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য ভুক্তভোগিদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।”
এরকমই প্রচারণা দেয়ালে পোস্টার এর মধ্যে ভুক্তভোগীরা ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাজাহান ও তার সাংগপাংগদের ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল সাতগাঁও সিএনজি স্ট্যান্ডের এক চালকের বক্তব্যনুসারে খোঁজ নিয়ে জানা যায়, শ্রীমঙ্গল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি ৫ ই আগস্ট ২০২৪ এর শেখ হাসিনার সরকারের পতনের পরপরই তিনি গা ঢাকা দিয়ে পালিয়ে আছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মির্জাপুর এলাকায় বসতবাড়ি গড়ে তুলেছেন। তবে কেউ কেউ বলছেন উনার পৈতৃক নিবাস শ্রীমঙ্গল নয়। অভিযোগ রয়েছে উনি বিগত সরকার থাকাকালীন সময়ে অবৈধ পথে মন্ত্রী এমপিদের প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভোগীর দাবি, শ্রীমঙ্গল উপজেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাজাহানকে যেন দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।

