শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
যানজট নিরসনে শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়
/ ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন

যানজট নিরসনে শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়

আব্দুর রকিব সোহেল, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার।

মৌলভীবাজার শহরের যানজট নিরসনে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মৌলভীবাজার ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার শহরে রাস্তা দখল করে গড়ে উঠা দোকানপাট, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি অটোরিকসা, টমটমের অবাধ চলাচলের কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সবাই একমত পোষন করেন।

পুলিশ সুপার মহোদয় যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘শহরের ক্যাপাসিটি অনুযায়ী যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। শহরে রাস্তা ও জনসংখ্যার অনুপাতে যানবাহন ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা প্রশাসন, বিআরটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাননীয় পুলিশ সুপার মহোদয় শহরের যানজট নিরসনে অবৈধ পার্কিং, রেজিষ্ট্রেশনবিহীন টমটম, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page