সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
/ ২১১ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জীবননগরে গাছ ফেলে সড়কে ডাকাতি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি(১৩-০৯-২৪):

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যরা ট্রাক চালক ও তার সহযোগী (হেলপারকে) মারপিট করে নগদ টাকা লুট করে নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার ট্রাক চালক আব্দুল ওয়াহেদ ও তার সহযোগী রাজু শেখ মারাত্মক ভাবে আহত হন। এসময় তাদের কাছে থাকা নগত ১৫হাজার টাকা লুট করে ডাকাত সদস্যরা।

ট্রাক চালক ওয়াহেদ জানান, তিনি ও তার সহযোগী রাজু শেখ হরিনাকুন্ডু থেকে জীবননগর ফিরছিলেন। আন্দুলবাড়িয়া পোল ফ্যক্টারির পার হয়ে সন্তোষপুর দিকে আসলে হঠাৎ ১২/১৪ জন সড়কে গাছ ফেলে তাদের গাড়ি গতিরোধ করেন। মুখোশ ধারি ডাকাত দলের সদস্যরা হাতে বড় বড় দা নিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে তাদের নিকট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

তিনি আরও জানান, তাদের নিকট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তাদের সাথে আরও একটি ট্রলি ও কয়েকটি গাড়ি গতিরোধ করতে দেখেন।

শুক্রবার দুপুরে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ডাকাত সদস্যদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। দ্রুতই সকল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।#

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page