শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার জলাবদ্ধতায় জন- জীবন হুমকির মুখে,নেই কোন ড্রেনেজ ব্যাবস্থা
/ ১৭৩ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার জলাবদ্ধতায় জন- জীবন হুমকির মুখে,নেই কোন ড্রেনেজ ব্যাবস্থা

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সাতক্ষীরা সার্কিট হাউজের পশ্চিম পাশে ৯ নং ওয়ার্ডের মেহেদীবাগ এলাকায়, জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষের জীবন জাপন বিপন্ন হয়ে পরেছে। শহরের এই এলাকার মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। পানি নিষ্কাশনের পথ (ড্রেন) বন্ধ থাকার কারণে হাজারো পরিবার বর্তমানে জলাবদ্ধতার মধ্যে রয়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল গুলো অকেজো হয়ে পড়েছে।রান্না ঘরে পানি ঢুকে পড়েছে, ঘর থেকে বের হওয়ার কোন উপায় নেই।এমনকি এলাকার অনেক পরিবার নিজ নিজ বাড়ি প্লাবিত হওয়ায়,পার্শবর্তী এলাকায় ভাড়া বাসায় দিন কাটাচ্ছে, এখনই জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ না নিলে এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এমনটাই আশঙ্কা করছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মাওলানা শহীদুল ইসলাম বলেন, সার্কিট হাউজ থেকে মেহেদীবাগ বাইপাস পর্যন্ত ড্রেনের ব্যবস্থা না করলে এই জলাবদ্ধতা থেকে এলাকাবাসীর মুক্তি পাওয়া সম্ভব নয়, তিনি আরো বলেন আমরা এলাকাবাসী সবাইমিলে সৃষ্ট বিপদ থেকে স্থায়ী মুক্তি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক মহাদয় বরাবর এলাকার শতাধিক মানুষের সাক্ষরিত একটা মানবিক আবেদন পেশ করেছি। রিপোর্ট সংগ্রহের সময় সাংবাদিকদের সামনে এলাকার অসংখ্য নারী, পুরুষ , ছেট বাচ্চারা, তাদের সমস্যার কথা বর্ণনা করতে যেয়ে কান্নায় ভেঙে পড়েন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page