শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা মাদক নিয়ে কোনো আপোষ নয়, প্রয়োজনে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ: এমপি মনিরুল হক চৌধুরী
Headline
Wellcome to our website...
লাবলু হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া চেয়ারম্যান মারুফ গ্রেফতারবৈ
/ ২১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

লাবলু হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া চেয়ারম্যান মারুফ গ্রেফতার

মফিদুল ইসলাম 24hrstvbd

লাবলু হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া চেয়ারম্যান মারুফ গ্রেফতারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানায় গুলিতে নিহত চা দোকানী লাবলু মিয়া হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নর পরিষদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি মোহাইমিনুল ইসলাম মারুফকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ অক্টোবর) গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি বেতগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, তার বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চলাকালে সংঘটিত একটি হত্যা মামলা আছে। আইন অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হবে।এদিকে বৃহস্পতিবার ভোররাতে রংপুর মহানগরীর মুলাটোল এলাকা থেকে কোতয়ালী থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক সোহেল রানা ইমনকে গ্রেফতার করা করেছে মহানগর পুলিশ। পরে দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই মো: নুরুন নবী আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মো: সোয়েবুর রহমান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পুথিশ রায় জানান, গত ২৫ আগস্ট রংপুর কোতয়ালী থানায় হত্যা চেষ্টা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে জখম, অঙ্গহানি এবং হত্যার উদ্দেশে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো আহত মমদেল হোসেনের মামা আবুল কাশেম। ওই মামলায় শুনানী শেষে তাকে রিমান্ড দিয়েছে আদালত।

মামলার আইনজীবী রায়হানুজ্জামান জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর সিটি বাজার এলাকায় ছাত্র- জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়। এদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মমদেল হোসেনসহ আরো অনেকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আহত মমদেল হোসেনের বাম পাশের হাঁটুর নিচের অংশ এবং বাম হাতের তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়। এ ঘটনায় গত ২৫ আগস্ট মমদেলের মামা কাশেম ৮০ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা করেন। এতে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আমরা বাকিদের গ্রেফতার করে দ্রুত বিচার শুরুর দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page