শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা। কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়
Headline
Wellcome to our website...
পঞ্চগড়ের বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন
/ ১১১ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন

পঞ্চগড়ের বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

মোঃ আরিফুল ইসলাম ইরান পঞ্চগড় জেলা প্রতিনিধি

গত চার বছর ধরে বন্ধ হয়ে থাকা পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় চিনিকলের সদ্য চুক্তিভিত্তিক চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারী, আখচাষী ও ব্যবসায়ীরা। এসময় তারা বৈষম্য ও দুর্নীতির শিকার হওয়ার নানা অভিযোগ তুলেন।

পঞ্চগড়ের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ও সর্বস্তরের জনগণ, গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা ও রাষ্ট্র সংস্কার আন্দোলন পঞ্চগড় জেলা শাখার ব্যানারে রোববার (৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের চিনিকল বাজারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এতে স্থানীয়দের পাশাপাশি চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ রয়েছে। এতে করে হাজারও শ্রমিক বেকার হয়ে দূর্বিষহ দিন পার করছে। আওয়ামীলীগ সরকারের আমলে অন্যায়ভাবে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়। কারন পঞ্চগড় সুগার মিলে চিনি মজুদ থাকা সত্ত্বেও ভারত থেকে চিনি আমদানী করেছেন তৎকালীন সরকারের প্রভাশালী লুটেরা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। আওয়ামীলীগ সরকার কৌশলে সুগার মিলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেন। বর্তমান সরকারের কাছে সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবী জানান তারা। মিল চালুর দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়াড়ি উচ্চারণ করে বক্তারা।

এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ আবু বক্কর সিদ্দিক (বাবু), পঞ্চগড় সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আলম বুলেট, সাবেক শ্রমিক নেতা নায়েবুল ইসলাম, গণ অধিকার পরিষদ পঞ্চগড় শাখার আহ্বায়ক মাহাফুজার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আরিফ উজ জামান, চিনিকল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page