শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস
Headline
Wellcome to our website...
কুমিল্লা হোমনায় ব্রিজের নিচ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার মরদেহ উদ্ধার
/ ২২৪ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লা হোমনায় ব্রিজের নিচ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার মরদেহ উদ্ধার

এ.কে পলাশ : কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর শেখ হাসিনা ওয়াই ব্রিজের নিচ থেকে সিরাজুল ইসলাম নামের এক সেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো: সিরাজুল ইসলাম (৪৫) হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দির মৃত. মো: জয়নাল আবেদীনের ছেলে ও চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের নাজমা বেগম নামের তার এক ধর্মবোনের বাড়িতে বেড়াতে যাইতো। কিন্ত ধর্মবোনের সাথে সিরাজুল ইসলামের পরকিয়ার সম্পর্ক আছে বলে তার পরিবার সন্দেহ করতো। এ নিয়ে তাঁর সংসারে অশান্তি বিরাজ করছে। বিষয়টি নিয়ে ধর্ম বোন নাজমার পরিবারের সাথে বিরোধ চলে আসছিলো।
নিহত সিরাজুল ইসলামের ছেলে মো. টুটুল জানান, শনিবার রাতে বাবা স্থানীয় জাহাঙ্গীর আলমের দোকানে আড্ডা দিয়ে রাতে বাড়ি আসে নাই। রবিবার সকালে শেখ হাসিনা ওয়াই ব্রিজের নিকট তার লাশ পাওয়া যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। খবর পেয়ে বাবা কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে সাধারণ ডায়েরী করে বাঞ্ছারামপুর থানায় প্রেরণ করে। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে বাঞ্ছারামপুর থানায় প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল যেহতু বান্থারামপুর মামলা হলে বাঞ্ছারামপুর থানায় হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page