বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক-১
/ ২৩৮ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেনসিডিলসহ আটক-১

 

 

এ.কে পলাশ : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা ও ১৪৭ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কাভার্ডভ‍্যান জব্দ করেছে র‍্যাব সদস্যরা।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলা রামপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল সংবাদের জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর, রহমত নগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সাগর (৩২) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই সময় আসামির হেফাজত থাকা ২০ কেজি গাঁজা, ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামিকে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যানটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page