শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৬,৮২০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১
/ ২০৬ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৫:১১ পূর্বাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৬,৮২০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সদরের বাশমঙ্গল এলাকা থেকে ১৬,৮২০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার বাশমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্য‍াব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ নাজমুল হাসান (২৫) জেলার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল জেলার সদর উপজেলা উপজেলার বাশমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮২০ পিছ টাপেন্টাডল ট‍্যাবলেটসহ নাজমুল হাসান নামে এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাসুদুল হক জানান, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি অটোরিক্সাটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলা’সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দাের শেষে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page