বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
নরসিংদীর শিবপুরে তিন ডাকাত সহ মাইক্রোবাস উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।
/ ২৫৬ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে তিন ডাকাত সহ মাইক্রোবাস উদ্ধার করেছেন শিবপুর মডেল থানার পুলিশ।

আবুনাঈম রিপন

: নরসিংদীর শিবপুরে ডাকাতি করে একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের ভিত্তিতে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ।

২৫ইং অক্টোবর শুক্রবার রাতে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার আরিফুল ইসলাম পাভেল ওরফে আরিয়ান,(২৮) রাজধানী ঢাকার আরামবাগের সৈয়দ জিসান (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের জাহিদুল আলম সানি (২৯) । শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান, গত ৪ ইং অক্টোবর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরের মিল গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে অজ্ঞাতনামা ডাকাত দল একটি মাইক্রোবাস লুণ্ঠন করে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের মালিক মোঃ নাহিদ হোসেন গত ৬ অক্টোবর বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর প্রেক্ষিতে ডাকাতি মামলা রুজু হয়।মামলার নং ৮(১০) ২৪ তারিখ ৬/১০/২৪ ইং ধারা ৩৯৫/৩৯৭ বিষয়টি জেলা পুলিশ সুপার এর নজরে আসলে তাহার দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকা তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতির ঘটনা স্বীকার করেন এবং তাদের তথ্যমতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে লুন্ঠিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করলে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page