শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়ায় সিটি কর্পোরেশনের ভুয়া চাঁদা আদায় কালে আটক-১
/ ১০৭ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়ায় সিটি কর্পোরেশনের ভুয়া চাঁদা আদায় কালে আটক-১

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে নগদ টাকা, সিটি কর্পোরেশন অনুমোদিত অবৈধ ভুয়া রসিদ বহি জব্দ করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জাঙ্গালিয়া বাসট্যান্ড সড়কে চাঁদা নেয়ার সময় একজন চাঁদাবাজকে গ্রেফতার করে সেনাবাহিনী টহল দল।
আটককৃত আসামী মো: জুলহাস কুমিল্লা সদর দৌলতপুর গ্রামের মান্নান এর ছেলে।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, কুমিল্লা নগরীর চকবাজার থেকে তেলিকোনা ও জাঙ্গালিয়া বাসট্যান্ড থেকে টমছমব্রীজ সড়কের উপর অবস্থান করে বাস, মিনিবাস, মিনি ট্রাক, ইজিবাইক, মিশুকসহ যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চালকদের হত্যার ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জাঙ্গালিয়া বাসট্যান্ড সড়কে চাঁদা নেয়ার সময় একজন চাঁদাবাজকে গ্রেফতার করে সেনাবাহিনী টহল দল।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ২/৩ জন চাঁদাবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সেনাবাহিনী গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ৩টি,সীল প্যাড ২টি, গোলাপি ও হলুদ রঙের চাঁদা আদায়ের ভুয়া ৩৫ টি রসিদ বই জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছে।
শনিবার বিকেলে আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page