শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।
Headline
Wellcome to our website...
বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস
/ ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮:৪৫ পূর্বাহ্ন

বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস

মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সকল বিভাগে ‘বাংলাদেশ স্টাডিজ’ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস যুক্ত করা হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৪৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত এই নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদন হলে প্রতিটি বিভাগে এ বিষয়ে পড়ানো হবে।

এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘জুলাই বিপ্লবের ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনাপ্রবাহের সঙ্গে পরিচিত হবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামণিক ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ সকল বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন। উক্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ একটি আদর্শ বিষয়। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page