শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে খাবার হোটেলে র‍্যাবের অভিযানে গাঁজা ইয়াবাসহ আটক-৭
/ ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে খাবার হোটেলে র‍্যাবের অভিযানে গাঁজা ইয়াবাসহ আটক-৭

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে র‌্যাব এর মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলার চৌদ্দগ্রাম উপজেলা জগমোহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো-চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিন, বুশতল গ্রামের আব্দুল খালেক, ২ নং বদরপুর গ্রামের জাকির হোসেন, কেছকী মোড়া গ্রামের মোঃ নূর নবী, বরুড়া থানার দেওড়া গ্রামের শরীফ হোসেন ও সরাইল থানার তেরকান্দা গ্রামের মোঃ মোজাহিদুল ইসলাম।

র‍্যাব সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাবার হোটেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযানে ১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে গ্রেফতার করে র‌্যাব।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মাসুদুল হাসান জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে মহাসড়কের পার্শ্ববর্তী খাবারের হোটেল গুলোতে ট্রাকের ড্রাইভার ও হেল্পারদের নিকট মাদক বিক্রয় করে আসছিল।
কিছু হোটেলের মালিক ম্যানেজার খাবার হোটেলের ব্যবসার সাথে সাথে মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে জানা যায়। ট্রাকের চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য উক্ত খাবার হোটেল গুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে ড্রাইভার এবং হেলপাররা হোটেল গুলো থেকে মাদকদ্রব্য ক্রয় করে এবং সেবন করে। মাদক সেবী ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্থ অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দূর্ঘটনার হার আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।
এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদক সহ আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page