বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার
/ ১৬০ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্যেেক গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. খালিদ সাইফুল্লাহ।
গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলো, দেবিদ্বার পুরাতন বাজার এলাকার মো. তাজুল ইসলামের ছেলে মো. বিল্লাল হোসেন ও পৌরসভার বালিবাড়ি গ্রামের মৃত মো.আলিম মিয়ার ছেলে মো.রুবেল (ড্রাইভার)। তাদের বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বারেরা শামসুল উলুম হাফিজিয়া এতিমখানা ও মসজিদের সামনে রাম দা, কুড়াল, লোহার রড ও দেশীয় বানানো শিক নিয়া মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে মসজিদের খাদেম সাব্বিরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায়। পরে খাদেমের সাথে থাকা রফিকুল ইসলাম ও মো. রকিকে নামে দুইজনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ডাকাত দল রাত ২টা ১৫ মিনিটে অপহৃত রফিকুল ইসলামের স্বজনদের কাছে মোবাইল ফোনে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে রফিকুল ইসলামের মা মোবাইলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা মুক্তিপণ পাঠায়। এরপরও ডাকাত দল তাদের না ছেড়ে আরও টাকা দাবি করে। এ ঘটনায় সাব্বির দেবিদ্বার থানায় অভিযোগ করলে ওসি খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির ভিত্তিতে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে ডাকাত দলের সদস্য বিল্লাল হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী রুবেল ড্রাইভারকে একই এলাকা থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা অপহৃত রফিকুল ইসলাম ও রকিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মসজিদের খাদেম সাব্বির বাদি হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ সাইফুল্লাহ বলেন, অপহরণ ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার কওে আদালওে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় আসামী রুবেল ড্রাইভার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page