বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ 
/ ১৪০ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৪:০৮ পূর্বাহ্ন

মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ 

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা

মাগুরায় চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো,
বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং গরিব মেহনতি মানুষকে আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলা শাখার উদ্যোগে সমাবেশ করেছে।গত মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ।সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মাগুরা জেলা আহবায়ক প্রকৌশলী শম্পা বসু।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সদস্য হিমাংশু দেব বর্মন,সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বাসদ মাগুরা জেলা শাখার সভাপতি  এটিএম মহব্বত আলী প্রমূখ।সমাবেশে বক্তারা বলেন,মূল্যবৃদ্ধি অসহনীয় পর্যায়ে এসে ঠেকেছে।ব্যবসায়ী সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী। নিত্যপণ্যের মূল্য কমানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বাকি সব কাজ করতে হবে।এই অভ্যুত্থানে অসংখ্য শ্রমজীবী মানুষও অংশগ্রহণ করেছেন,প্রাণ দিয়েছেন,পঙ্গুত্ব বরণ করছেন,আওয়ামী লীগের শাসনে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।সেই শ্রমজীবী-মেহনতি মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা অভ্যুত্থানের প্রথম কর্তব্য হওয়া উচিত।শ্রমজীবী-মেহনতি মানুষদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা।দরিদ্র-নিম্নবিত্ত জনসাধারণের জন্য দ্রুত রেশনের ব্যবস্থা করা দরকার বলে জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page