শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
/ ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা বিএনপির আয়োজনে বেলা সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি, পৌর বিএনপি,সদর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে মিলিত হয়। এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শের আলী, জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ সালাহউদ্দিন লিটন, জেলা জাসাস এর সভাপতি শেখ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page